সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কল্পলোকে বাঁচ - অর্পিতা নাহা ঘোষ

কবি কণ্ঠে কবিতা পাঠ। 
কল্পলোকে বাঁচো 


হঠাৎ কেন কিসের জন্য, চলে গেলে বাবা?
আমি তখন সবে দশ, লোকে বলতো বোকা হাবা।
তুমি যেতেই বিপন্নতা চেপে বসলো ভীষণ ভাবে ,
বুঝলাম ইট, বালি, কংক্রিট নয়,
             মেয়েদের ছাঁদ হলো বাবা।

বাবা এভাবে কেন গেলে, না বলে ?
কবে ফিরবে, না জানিয়েই চলে গেলে !
যখন বলতাম, বাবা তুমি কেন এতো কালো?
হেসে বলতে, পাগলী মেয়ে,জানিস না বুঝি;
               কালোই জগতের আলো। 

বাবা, তোমাকে বলা হয়নি
তোমার মনটা ছিল সবচেয়ে ভালো,
আজও তুমি আড়াল থেকে
আলো জ্বালো
এরকমই এক যিশুর জন্মদিনের রাত ছিল সেদিন,
সহস্র কান্নার রোলে ঘুমটা ভেঙে গেল হঠাৎ।
বাইশ বছর হলো,
               বাবা তোমার কোলে উঠিনি,

একথা শুনলে লোকে হাসে ,আমি বড় হয়েছি বলে।
সত্যি কি বাবা বড় হয়েছে তোমার ছোট্ট মা?
এখনো তোমার হাতটা খোঁজে
                 কেউ তা বোঝে না। 

জানি তুমি অন্য দেশে; অন্য কোনো বেশে আছো,
এখনো তুমি স্মৃতির ঘরে কল্পলোকে বাঁচো।
                 বাবা, তুমি বড্ড বাজে বটে

আরও কটা বছর সঞ্চয় করে পারলে না রাখতে,
                  জীবন নামক ঘটে?

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!