সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রভাত চৌধুরীর দুটি কবিতা

১.
বালিশ

বালিশ দু-রকমের, একটা মাথার, অন্যটি কোলের
কোলেরটিকে কেউ কেউ পাশের বলে থাকে

তবে দু-ধরণের বালিশ-ই কিন্তু শিমুলতুলো নির্মিত

মাথার বালিশের চারটি কোণ আছে
কোণ চারটি ৯০ডিগ্রি অর্থাৎ একসমকোণ
এর থেকে একটি কথা-ই প্রমাণিত হয় :
প্রতিটি সমকোণ-ই ব্যবহার করে একই স্টাইলের টুপি
স্টাইল এক হলেও কিন্তু রং আলাদা আলাদা
সেসব রং-কথা এখন থাক

এখন অপেক্ষা করি ছাতার জন্য
বালিশও অপেক্ষা করুক ছাতার জন্য

সামনে বর্ষাকাল

২.
চাদর

বিছানার জন্য বেড-শিট এবং বেড-কভার
দু-প্রকার চাদরের সন্ধান পাওয়া যাচ্ছে

এদের মধ্যে বেড-কভার কিছুটা মোটা এবং বড়ও
আর নরম, কিছুটা মাখনের মতো বেড-শিট

এর জন্য় দু-জনের মধ্যে কোনো বিরোধ নেই
দুজনেরই নিজ্স্ব আইডি আছে
আই প্যাড আছে

আছে ময়ুরপালক

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে