সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রেমের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি শক্তি সাহার কবিতা | ভালোবাসা মানে

ভালোবাসা মানে — কবি শক্তি সাহা   কবি শক্তি সাহার কালজয়ী কবিতা "ভালোবাসা মানে" এর প্রতিটি পংক্তির ভাবকে দৃশ্যমান ।  চমৎকার ইলাস্ট্রেশনে। ছবি: বাংলা সাহিত্য : অনলাইন ম্যাগাজিন  | কবিতা ভালোবাসা মানে শুধু বলা নয়, হাতে রাখার প্রতিশ্রুতি — নিঃশব্দে রয়। হাসির আড়ালে লুকানো কষ্ট বোঝা, অভিমানে না ভেঙে, পাশে থাকা সোজা। ভালোবাসা মানে রাত জাগা প্রহর, শুধু তোমার জন্যই কেটে যায় ভোর। তুমি কাঁদলে, বুকেও ঝড় ওঠে, তোমার নামেই হৃদয় প্রতিনিয়ত ফোটে। ভালোবাসা মানে সবার বিপরীতে দাঁড়ানো, তোমার পাশে থাকাটাই একমাত্র ঠিক জানা। সুখে-দুঃখে, যন্ত্রণায়, অভিমানে ঢেকে, ভালোবাসা মানে — “আমি আছি” চুপিচুপি বলে। _____xx____

তুমি চাইলেই - কাব্য কবির

তুমি চাইলেই কাব্য কবিরের কবিতা : তুমি চাইলেই কাব্য কবির তুমি চাইলেই— এক হওয়া যেত সব অভিমান ভুলে, তুমি চাইলেই— হতো ফিরে আসা, যতই থাকি না দূরে। তুমি চাইলেই— ভেজা হত আবার, কোন এক বর্ষায়, তুমি চাইলেই— দেখা হত জানি, সেই পদ্মার মোহনায়। তুমি চাইলেই— শিশির ঘাসেতে, হাঁটা যেত একসাথে, তুমি চাইলেই— ধোঁয়া উঠা পিঠা খাওয়া যেত একপাতে। তুমি চাইলেই— হাঁটা যেত আবার হাতেতে এ হাত রেখে, তুমি চাইলেই— পাশাপাশি বসে চড়া যেত মেট্রো-রেকে। তুমি চাইলেই— আরো এক বিকেল কাঁটা যেত রমনায়, তুমি চাইলেই— সাথী হত স্মৃতি কোন এক বায়নায়। তুমি চাইলেই— ঠোঁট ছোঁয়াত টং ঘর থেকে নেওয়া চায় তুমি চাইলেই— জমা হতো সুখ টি এস সি-র আড্ডায়। তুমি চাইলেই— আবার রিকশাতে ভার্সিটি যাওয়া হত, বষন্ত বরণে— তোমার খোপায় ফুল গুজে দেওয়া যেত। তুমি চাইলেই— চড়া যেত ভেলায় আষাঢ় কিংবা শ্রাবণে, তুমি চাইলেই— প্রতি বৃস্পতি যাওয়া যেত বিউটি বাগানে। তুমি চাইলেই—পার করা যেত দুটি জীবন একসাথে, তুমি চাইলেই— অলস তারারাও  জেগে যেত একরাতে।  ---------xx-------