সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নাসের হোসেন

সুবাস

জানালার ভিতর দিয়ে যে বাতাস এসে ঢুকলো
তাকে বললাম, রোসো, ওখানকার কী খবর বলো
অনেকদিন দেখাসাক্ষাৎ নেই, কোথায় থাকো
কোনো শব্দ নেই, তবু শুনতে পেলাম যেন-বা
একটি চেনা অথচ অশ্রুত কণ্ঠস্বর
জিজ্ঞাস করলাম, আচ্ছা আমাদের পুরানো বাড়ির
সেই জুই গাছটা বেঁচে আছে, এখনো আগের
মতোই তার মৃদু সুবাসে মাতোয়ারা ওয়ে ওঠে
সব কিছু,
সে বললে, হ্যাঁ তাই-ই তো হয়, এখনো
সবকিছু সেই আগের মতোই আছে, কোনোকিছুই
বদলায় নি।

মন্তব্যসমূহ

  1. পড়তে পড়তে ডুবে গেলাম। সুগন্ধী হাওয়ার ঝাঁক ঘুরে বেড়ালো মনের অলিগলিতে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মতামত 'বাংলা সাহিত্য'এর সাহিত্যপ্রেমি সুধিজনকে উৎসাহিত করবে। আপনিও এই সুধিসমাজের একজন। তাই আসুন 'বাংলা সাহিত্য'কে আরও সমৃদ্ধ করার চেষ্টা করি।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!