সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আকাশ কথা - নীলাঞ্জনা ভট্টাচার্য্য

আকাশ কথা

নীলাঞ্জনা ভট্টাচার্য্য

এক আকাশ বৃষ্টি আমার
আলতা ছোঁয়ায় প্রাণে
সারাবেলা নূপূর বাজায়
শ্রাবণ ধারার গানে

তারায় ঢাকা আকাশ আমার
স্বপ্নে ভেজা রাত
আঁখির পাতায় অশ্রু আমার
মেঘমল্লার রাগ

আকাশবুকে রামধনু ওই
খেলছে রঙের খেলা
রঙের তুলি চোখ বুলিয়ে
আকাশ কুসুম খেলা

মেঘের গায়ে আঁকছি ছবি
আলতো তুলির টানে
ছিল আমার আকাশ ঢেকে
রঙ ছড়িয়ে মনে।।

........................

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!

নাসের হোসেন

সুবাস জানালার ভিতর দিয়ে যে বাতাস এসে ঢুকলো তাকে বললাম, রোসো, ওখানকার কী খবর বলো অনেকদিন দেখাসাক্ষাৎ নেই, কোথায় থাকো