সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুলাল বন্দোপাধ্যায়

এক চিলতে ছাদ


আমার ঠিকানা এখন ঐ আকাশছোঁয়া বাড়ি
সদাই সঙ্গী থাকে মস্ত একটি গাড়ি,
জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে
হরেক টানাপোড়েনের শেষে
এখন মিটেছে নানান স্বাদ,
কিন্তু!
আমার জীবন থেকে হারিয়ে গেছে
আমার সাধের- একচিলতে ছাদ।

কিশোর বয়সে কথায় কথায়
ধরতাম কত যে বেট,
বুক পকেটে থাকত তখন সস্তা সিগারেট;
যখন আমি হতাম একা
পাশে থাকতো না যখন কেউ
আবার অকারণে অনেক হিসেব থেকে
যদি আমি থাকতাম বাদ,
তখন মনের কষ্ট ভুলিয়ে দিত
আমার সাধের- একচিলতে ছাদ।

যখন খাটে একলা শুয়ে
তোমার কথা পড়তো মনে
দখিণা বাতাস চুপিসারে ছুঁয়ে
যেতো আমার প্রাণে;
তোমার কথা ভেবে ভেবে
যখন আরও নিঝুম হত রাত,
আমার মনের ব্যথা গুড়িয়ে দিত
আমার সাধের – একচিলতে ছাদ।

মেঘলা দিনে ঘরে বসে
পড়াশোনার ফাঁকে
মনটা হত উদাস-বাউল
কালো মেঘের ডাকে;
নিশুতি রাতে, ঘন মেঘের ফাঁকে
আবার যখন উঁকি দিত চাঁদ,
তখনও আমার সঙ্গী হতো
আমার সাধের- একচিলতে ছাদ।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!