সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সমীর রায়চৌধুরী

চিরুনি

চিরুনি অ-ভাবে ছায়ার কোনো স্থায়ী নকশা নেই
সহজ নিবেশে দাঁতের পাশেই দাঁতওয়ালিনি
প্রান্তিক নায়কের পকেট থেকে কেবলই চিরুনি হারায়
সে চিরুনি কোথায় কোথায় যায় খেলেছি অনেক
মৃজ্ ভাবকল্পে সেই চিরুনি প্রস্ফুট অমৃত কণার নিয়মে
মৃজ শব্দের রক্তে শুদ্ধিভাব আর আচড়ানো লোম
নায়িকার কেশ বিন্যাস প্রকৃতিস্থ স্বভাবে
তবু কখনও শুনিনি বেড়ালেরা চিরুনি হারায়
যতসব হারানো চিরুনির হদিস রাখা আছে মার্জারের জিভে
বেড়ালের ছায়ায় দেখি ঝকঝকে পরিষ্কার
রূপবান বাগী

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!