সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনির্বাণ দে

একটি হত্যা

যখন ঝুঁকছ, যখন তোমার ক্লিভেজে ঘুমের ইশারা,
তোমার রঙিন ঠোঁটে খেলে যাচ্ছে দুষ্টুমি,
দামি জুতো আর ব্র্যান্ডেড টি শার্টে তুমি যত বার কফি কাঁপে চুমুক দিচ্ছ ,
লেখা হচ্ছে প্রেমের কবিতা।
পেজ থ্রি থেকে যুবকের দেওয়ালে ছেয়ে আছ তুমি,
যখন রাত্রি হচ্ছে জানলার শার্সি বেয়ে নামছে নিওন
কেরানি বিকেলের স্নান সেরে নিচ্ছে
ভিড় বাড়ছে বারে,
তুমি ঝুঁকছ তোমার ক্লিভেজে ঘুমের ইশারা নিয়ে
তমাম দুনিয়া তোমায় দেখছে,
তমাম দুনিয়া তোমার দুনিয়া,

যতক্ষণ না শহরের রাস্তায় তোমাকে খুন না করছে আকস্মিক এয়ার রেইড।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!

নাসের হোসেন

সুবাস জানালার ভিতর দিয়ে যে বাতাস এসে ঢুকলো তাকে বললাম, রোসো, ওখানকার কী খবর বলো অনেকদিন দেখাসাক্ষাৎ নেই, কোথায় থাকো