সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইন্দ্রাণী সরকার

উড়োজাহাজ

হাতের মুঠোয় সব ভাবনার ছাইগুলো
আকাশের দিকে ছুঁড়ে দিলাম |
দিগন্তের সুর্য ডোবা আকাশটা লালে লাল |
আকাশের বুক চিরে উড়ে যায় একটা উড়োজাহাজ |
এক ঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে আকাশের ক্যানভাসে
কালো রঙের আঁকিবুঁকি দিয়ে উড়ে চলে গেল |
উড়োজাহাজ ধীরে ধীরে মেঘের বুক চিরে সুদূর আকাশে
যেন এক অজানার দেশে পাড়ি দিয়ে হারিয়ে গেল |
জানো কী আমার বন্ধু ওই বিশাল পাখিটায় ভর করে চলে গেছে

দূর, বহুদুর ......

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!

নাসের হোসেন

সুবাস জানালার ভিতর দিয়ে যে বাতাস এসে ঢুকলো তাকে বললাম, রোসো, ওখানকার কী খবর বলো অনেকদিন দেখাসাক্ষাৎ নেই, কোথায় থাকো