সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সৌমিত্র চক্রবর্তী

পরবর্তী প্রচ্ছদ

গানমেটাল রঙা ওড়নায়
চারপাশ ঢেকে
পতাকা উড়ায় বেবুশ্যে মেঘ,
ভেজা কড়াইয়ের জমে যাওয়া
জলে সাঁতরায় পাহারাদার
মৌসুমী হাওয়া,


একমনে সাদাকালো চুলের
গহণে উকুন বাছে
বৃদ্ধা নিঃসঙ্গ যৌনকর্মী।
ঝিরঝিরে নিম্নচাপ
গায়ে মাথায় লেপে দেয়
সঙ্গম শেষের আঁসটে গন্ধ,
সাতক্ষীরা নদীটির নিচে
পাঁকে পলিতে
গেঁথে যায় ডুবে যাওয়া
অষ্টাদশ জলদস্যু জাহাজ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!