সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেবক বন্দোপাধ্যায়। দুটি কবিতা।

আক্ষেপ

ঈশ্বরের সঙ্গে মাঝে মাঝে খুবই কথা হয় 
আমাদের দুজনার সখ্যতাও আছে বেশ 
দুজনেই বুড়ো তাই গল্পেরও নেই শেষ 
ভাবনা-চিন্তাগুলোও যেন খুবই মিলে যায়। .
দুজনের আক্ষেপটাও দেখি এক 
কী দরকার ছিল এইসব সৃষ্টির 
কোথাও শান্তি নেই সব কিছু আজ অস্থির 
এবার তবে উল্টো দিকে হাঁটা যাক। 

প্রতীক্ষা 

প্রতীক্ষায় চিরটা জীবন প্রায় কাটিয়ে দিলাম 
বন্ধু তোমার দেখা এতদিন কেন যে মেলেনি 
যতদিন জেগে রইলাম ধারে কাছে আসোনি 
স্বপ্ন ছাড়িয়ে সুষুপ্তিতে আজই তোমাকে পেলাম। 

আজ আর কোনোই চাওয়া পাওয়া নেই 
শুধু দুজনে দুজনার হয়ে যাওয়া 
বল এই তো সবচেয়ে বড় পাওয়া 
এতদিন ঘুরিয়ে শেষকালে এলে সেই। 

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!