সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অসীম ভুঁইয়া


অনুভবে

প্রতিটি অনুভবে একটি মৃত্যু লুকিয়ে থাকে ।
পুরোনো স্মৃতির ছাইচাপা গভীরতায়
সে যেন নির্জনতার প্রান্তিক কণা ।

ঈশ্বর–জাত সূক্ষ্মাতিরেখা ,উৎস থেকে প্রবাহিত ।
বিচিত্র সফরের নান্দনিকতা লুপ্ত চিহ্নের মতো
অদৃশ্য হয়ে যায় । ঝুলন্ত নক্ষত্রের আলোয় অতি অস্পষ্ট অন্ধকার
চুইয়ে চুইয়ে নেমে আসে ।
ঐ অন্ধকারেই সৃষ্টিতত্ত্ব ...

ঘুম ভেঙে যায় , জাগ্রত চেতনায় উঠে আসে জ্যোতি –
শনির বলয়ের মতো এক অগ্নি-জ্যোতি ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!