সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাঙতে ভাঙতে গড়া

মধুসূদন মুখার্জি

এই পৃথিবীর সবকিছু আর কিছু নয়
শুধু ভাঙাগড়া খেলা।
সত্য ত্রেতা ও দ্বাপর ভেঙে
আজ কলিতে ঠেকেছে
শেষ হলে আবার শুরু হবে
প্রথম থেকে সত্যের পথে।
বাল্যকাল যৌবন প্রৌড় শেষ করে
বার্ধ্যক্যে ভাবে এই তো কলি।
পার করে দাও যেমন তেমন
আবার তো সত্যের শুরুতে।
তুমি আমি আমরা সবাই
চলি একই পথে
মাঝখানে পথ বহুদূর
চলে সাথে সাথে
অজানা অচেনা অভিযানে
আমরা সবাই চলি কত যানে।
ক্লান্ত পথিক্ কতো
পড়ে থাকে পিছে।
কেউবা মাটির সাথে মিশে যায়
বহুদিন রাস্তায় পড়ে থাকা গাড়ীর মতো।
গাড়ী ছুটে রাস্তায়
মেঘ ভাসে আকাশে।
সাত সমূদ্র তের নদী পার হয়ে
বাতাসও আমাদের চলার সাথে
মিশে যায় আশেপাশে।
জীবন্ত পৃথিবীর বুক চিরে
ভালবাসা জেগে থাকে
প্রাত্যহিক্ রুটিনের মতো
এর শুরু ও শেষ কবে
জানে না কেউ।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!