সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কেন

বিভাস সাহা

ভাঙনের দ্বীপে জোছনা সমীপে কে ভাসালো শাম্পান
বুক ভরা এত বেদনা সমবেত কার দেওয়া অভিমান
কেন কাঁদো নিকো বৃষ্টি অনধিক শ্রাবণের সমাপাত
বৃথা অনুরাগে অধর সোহাগে শুয়ে থাকে একা রাত

পোড়া গোধূলিতে শোকগাথা নিতে এসেছিল কথকেরা
একা লাগা দিনে ঢেউ চিনে চিনে বেহুলার বাড়ি ফেরা
কেন বিষ ছুঁলে করুণ আঙুলে, কেন নিলে পর দায়
শুধু খুঁজে মরা বানভাসি চরা আগুনের পরিখায়

কেন মণিহারা মৃগনয়নারা ঘ্রাণহীন নাভিমূল
মরা মাঝি জানে সাধের শাম্পানে সাথী ছিল শত ভুল।



মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!