সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গোবিন্দ তালুকদার

শ্রাবণের ধারার মতো

এক একটা সকাল আসে তোমাকে ভীষন মনে পড়ে।
ইচ্ছে করে তোমার হাতে কবিতা দিয়ে আসি,
পাঠপ্রতিক্রিয়ার অভিলাষ ।

কুয়াশা ভিজিয়ে রাখে তোমার শরীর, কেশরাশি
আলপথে এগিয়ে যাই আরো আরো
সামনে খাড়ি জলে ভরা
হাঁটুর ওপর কাপড় উঁচিয়ে পার হই......

সহজিয়া পথ- হিসেব না করেই এগিয়ে যাই--
বারান্দা থেকে জানালার গ্রিল দিয়ে দেখতে পাই
তুমি আমারই কবিতায় সমর্পিতা !

আমার কবিতা তোমার বুকে, আলতো আদর
তুলে নিচ্ছে অনাবিল স্রোতে ।

এতো ভালোবাসা কোনদিন বুঝিনি !

ফিরে এলাম ধীর পায়ে---

তোমাকে শ্রাবণের বর্ষা দিয়ে এলাম ।

--------------------

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!