সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শাবলু শাহাবউদ্দিন

গঙ্গা এবং ফড়িং







গঙ্গা এবং ফড়িং নামে ছিল দুইটি বড়ো দেশ
সব দেশকে করে শাসন ধ’রে নানান বেশ
গঙ্গা হঠাৎ দেখলো তাকে ফড়িং ডিঙিয়ে যায়
এত বড় সাহস ফড়িং কোথা থেকে পায়?

গঙ্গা এবার ভাবলো অনেক করলো নিষেধ জারি,
তবুও ফড়িং হাসি মুখেই লাফায় তাড়াতাড়ি 
দেখলো গঙ্গা পারবো যদি দাও ভাতেতে মেরে
গোপন অঙ্গে বিষ ঢেলে দেও, আর কিছু না পেরে

গোপন গেল গোপনেতে জানলো না কেউ তাই 
মহামারী করলো ধারণ বাঁচার উপায় নাই
দেশ বিদেশে নিষেধ হল যাবে না কেউ উহানে
ফড়িং নাকি একলা মরবে বিশ্ব দেখবে গোপনে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!