সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইব্রাহিম বিশ্বাস

audio testing

কবি কণ্ঠে কবিতা পাঠ। 
প্রত্যাশা





আমার চার পাশে হলুদ বিবর্ণ পৃৃৃথিবী
খাঁ খাঁ রৌদ্র দগ্ধ পিঠ
রক্ত শূন্য শুষ্ক নদী
মাছেরা লবনের মধ্যে মাথা গুঁজে শুয়ে আছে
ডানে বাঁয়ে আধখানা ইটের মত
ছড়িয়ে আছে মানুষের খুলি
আমি ভাঙা শহরের ধ্বংস স্তূপের
উপর দিয়ে হেঁটে যাচ্ছি
কাঁধের উপর একটা আস্ত সূর্য নিয়ে
প্রতিদিন হাঁটি
একটা গভীর প্রত্যাশা....
ধ্বংস স্তূপের উপর একটা চারা গাছ
অথবা একটা কুঁড়ি ফোটা দেখার ৷৷

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!