সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ড.মহীতোষ গায়েন

audio testing
কবি কণ্ঠে কবিতা পাঠ। 
কলকাতার কড়চা




মেয়েটির কোন দোষ ছিল না
ছেলেটি করেছিল দোষ,
কলকাতা আছে মহা আনন্দে
সে, তবুও থাকে নির্দোষ।

মোড়ে মোড়ে আছে চেকিং
আছে পুলিশি টহলদারি,
তবুও কি নিরাপদ থাকে
পথে একা রাতে নারী।

গাড়ির মধ্যে একা পেয়ে হলে
তরুণীর  শ্লীলতাহানি,
পুলিশ এসেও পেটি কেস দেয়
একথা আমরা জানি।

প্রতিবাদীকে পিষে দিল দোষী
হলোনা সমন জারি,
আনন্দপুরের পুলিশ বললো
এফ আই আর নিতে নারি

কলকাতা থাকে কলকাতাতেই
প্রশাসন থাকে নিশ্চুপ,
কলকাতারই বাহারি রাতে
পোড়ে, মানবতার ধূপ।

ছেলেটা কি ধর্ষক ছিল
মর্ষকামীও বটে?
প্রতিবাদে কেউ এগিয়ে এলেও
নাস্তানাবুদ ঘটে।

অভিযুক্ত সে অধরা থাকে
সময় কেটে যায়,
আনন্দপুরের পুলিশ এলেও
দম্পতি ভয় পায়।

শরীর মনে গভীর অসুখ
চাঁদ ওঠে ফোটে ফুল
আমরা মানুষ, মানুষ আমরা
তবুও ভাঙেনা ভুল।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

প্রভাত চৌধুরীর দুটি কবিতা

১. বালিশ বালিশ দু-রকমের, একটা মাথার, অন্যটি কোলের কোলেরটিকে কেউ কেউ পাশের বলে থাকে তবে দু-ধরণের বালিশ-ই কিন্তু শিমুলতুলো নির্মিত মাথার বালিশের চারটি কোণ আছে কোণ চারটি ৯০ডিগ্রি অর্থাৎ একসমকোণ এর থেকে একটি কথা-ই প্রমাণিত হয় : প্রতিটি সমকোণ-ই ব্যবহার করে একই স্টাইলের টুপি স্টাইল এক হলেও কিন্তু রং আলাদা আলাদা সেসব রং-কথা এখন থাক এখন অপেক্ষা করি ছাতার জন্য বালিশও অপেক্ষা করুক ছাতার জন্য সামনে বর্ষাকাল আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে ২. চাদর বিছানার জন্য বেড-শিট এবং বেড-কভার দু-প্রকার চাদরের সন্ধান পাওয়া যাচ্ছে এদের মধ্যে বেড-কভার কিছুটা মোটা এবং বড়ও আর নরম, কিছুটা মাখনের মতো বেড-শিট এর জন্য় দু-জনের মধ্যে কোনো বিরোধ নেই দুজনেরই নিজ্স্ব আইডি আছে আই প্যাড আছে আছে ময়ুরপালক