সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নিত্য রঞ্জন মণ্ডল

স্বপ্ন

নিজের মধ্যে থেকে
বারকতক প্রশ্ন করেছি
নিজের মধ্যে আর একটা মানুষ
            আমার মত করে থাকে

অন্য কোনো লড়াই
খাবারের সাথে না খাবারের
নিজের মধ্যে চলতে থাকে
            না হারার লড়াই

স্বপ্ন
আমাদের আবার স্বপ্ন;
নিজেকে মনে করেছি
অন্য আকাশের অজানা তারা
ভুলে গেছি স্বপ্নের রাজ্যেও
            অন্য এক রাজা থাকে,

ভেঙে ফেল, ভেঙে ফেল তাকে
ভিতরের সে, যে একা
দিয়েছি নিয়েছি নিজের কাছে
           জীবনের অন্য লড়াই!
--------------

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!