সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিভীষণ মিত্রের কবিতা

বিভীষণ মিত্রের কবিতা

বিভীষণ মিত্রের কবিতা - পুনর্জন্ম, বাংলা সাহিত্য - অনলাইন ম্যাগাজিন,
পুনর্জন্ম

বিভীষণ মিত্র


আর একবার যদি জন্মাতে পারি,
নতুন করে ভালবাসবো তোমাকে।
বিভক্ত পথ ছেড়ে আবার চলব একই পথে,
যদি তুমি ফিরে আসো
ভুল গুলো ভুলে,
আকাশের ওপার থেকে মেঘ ছুঁয়ে বৃষ্টি নামাব।
জোনাকির ক্ষুদ্র আলো থেকে চাঁদের বৃহৎ জ্যোৎস্না নামাব।
নবজাতকের মত পাপশূন্য হয়ে -

তোমার মুক্ত হাতে-হাত রাখব।

আর একবার যদি জন্মাতে পারি,
তোমায় ভালবেসে বাঁচার মত বাঁচব।
মোহনা হয়ে নদী,নদী হয়ে সাগর নামাব।
সাগরের সুনীল জলরাশি হয়ে তোমার নগ্ন পা ছোঁব।
সেই সিক্ত পায়ের শিহরণে-
তোমার শিরা-উপশিরায় জানাবো আমার ভালবাসার কথা।
যদি ভালবাসি এ কথা বল আমাকে ভুল করে,
পরজনমে কৃতদাস হব

তোমার ভালবাসার ছায়া তলে।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!