সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আনজু বানুর কবিতা : ভাবনার জলছবি

ভাবনার জলছবি

আনজু বানু

আনজু বানুর কবিতা : ভাবনার জলছবি,Anju Banu's poetry: A watercolor of thoughts,
আনজু বানুর কবিতা : ভাবনার জলছবি
একদিন খুলব ঠিক পালকের পাখা।
নীল সাগরের দিকে উড়ে যাব
দিকচিহ্ন হীন সীমানায়
সমতল থাকবে জেগে
সবুজের চাদরে ঢেকে।
আমি উড়ে যাব
পাহাড়ের মহিমা ছাড়িয়ে।
ঊষার গোলাপি রঙে স্নান সেরে
ভোর জাগবে সোনার পসরা নিয়ে।
মাটির পৃথিবীতে দিন আসবে
হাসি আর অশ্রু থরে থরে সাজিয়ে।
হাঁসেরা জলের উপর খেলে যাবে
কেলি জল ছিটিয়ে
মগ্ন সোহাগে আকাশ তেমনি থাকবে মাটিকে ঘিরে।
হতে পারে বসন্ত বায়ূ বয়ে যাবে
নিঝুম দুপুরে।
ফুলের কলিরা তখনও মাথা দোলাবে
বাতাসের সাথে খুনসুটি করে।
আকাশ মেঘলা হলে
অর্ধেক ঘুম ঘোরে থাকবে
এই অতি প্রাচীন পৃথিবী।
পাখিরা দানার খোঁজে
বহুদূরে উড়ে যাবে
নিজস্ব ঠিকানা মনে রেখে।
নরনারী আত্মমগ্ন হয়ে
বুনে যাবে আগামীর বীজ।
সৃষ্টির সব খেলা বজায় রেখে
আমি চলে যাব মহাকাল থেকে
আরো মহাকালের দিকে।
------xx------

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!