সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অর্পিতা নাহা ঘোষ

স্মৃতির হাতটা তুলে রেখো

এখনো তোমায় স্বপ্নে দেখি জানি বলা মানা,
পর হয়েছো তুমি এখন ভালোই আছে জানা,
এখনো করে বুক দূরু দূরু স্মৃতির স্রোতে ভাসি,
ভুলবো না তোমাকে হয়তো যখন আমি আশি,
হাত বাড়ালেই পারবোনা ছুতে কাছে তুমি কই?
দেখা হবে তোমার আমার সেই আশাতেই রই,
ঝড় উঠবেই ভীষণ ঝড় কথা হবে যখন
সময়ও কিন্তু থমকে গিয়ে অবাক হবে তখন
অশ্রু সজল বাধ ভাঙ্গবে প্লাবন আসবে যখন
আমার জন্য একটু সময় রেখো কিন্তু তখন
আনচান করছে শরীর মন করছে উড়ু উড়ু ,
জানিনা কবে কোথায় কখন হল এসব শুরু,
দীশা হারিয়ে, প্রাণ ভরিয়ে, রাখছি মন সড়িয়ে,
তবুও কেন আষ্টেপৃষ্টে আছো তুমি জড়িয়ে?
অব‍্যক্ত আছে কত কিছু, কত কিছু লিখিনি,
সবশেষে বলছি শুধু ভুলতে আমি শিখিনি,
কল্পনাতে অবয়ব তোমার জগৎটাকে দেখেনি,
আমার মতো বাসতে ভালো সবাই কিন্ত শেখেনি,
সাত সমুদ্র পেরিয়ে আমার মনটা যায় সরে
দুঃখ নেই তোমার সঙ্গে বিলীন হতে মরে
যখন যাবো অনেক দূরে দেখো একটু মেপে
স্মৃতির হাতটা তুলে রেখো তখন বুকে চেপে

              

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

প্রভাত চৌধুরীর দুটি কবিতা

১. বালিশ বালিশ দু-রকমের, একটা মাথার, অন্যটি কোলের কোলেরটিকে কেউ কেউ পাশের বলে থাকে তবে দু-ধরণের বালিশ-ই কিন্তু শিমুলতুলো নির্মিত মাথার বালিশের চারটি কোণ আছে কোণ চারটি ৯০ডিগ্রি অর্থাৎ একসমকোণ এর থেকে একটি কথা-ই প্রমাণিত হয় : প্রতিটি সমকোণ-ই ব্যবহার করে একই স্টাইলের টুপি স্টাইল এক হলেও কিন্তু রং আলাদা আলাদা সেসব রং-কথা এখন থাক এখন অপেক্ষা করি ছাতার জন্য বালিশও অপেক্ষা করুক ছাতার জন্য সামনে বর্ষাকাল আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে ২. চাদর বিছানার জন্য বেড-শিট এবং বেড-কভার দু-প্রকার চাদরের সন্ধান পাওয়া যাচ্ছে এদের মধ্যে বেড-কভার কিছুটা মোটা এবং বড়ও আর নরম, কিছুটা মাখনের মতো বেড-শিট এর জন্য় দু-জনের মধ্যে কোনো বিরোধ নেই দুজনেরই নিজ্স্ব আইডি আছে আই প্যাড আছে আছে ময়ুরপালক