সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেবুননেসা হেলেন

চোখ যখন নোনা দিঘি

জেবুননেসা হেলেন

 

চোখ যখন নোনা দিঘি

সংশোধিত ভালোবাসায়
ঘুণের প্রাদুর্ভাব।

জনবহুল লোকালয় থেকে
কুড়িয়ে পাওয়া
এক বিন্দু মানুষও
কখনও কখনও
শূন্যে মিলায়।

ঠোঁটের ফাঁক গলে অবোধ ভাষা
বুঝতে ভুল হয়ে যায়
কোনো কোনো মুখরোচক
প্রতিধ্বনির জোগানেও।

তোবড়ানো কৃষ্ণনগরে স্বপ্নেরা
অন্ধ হয়ে ঠেলাঠেলি করে।

শত শত শব্দ ভিড় করে
কোলাহলের জন্মদিন উৎসব করে।

আমি সবিনয়ে বোঝার ব্যর্থ চেষ্টায়
চোখ বুজে বোকা বনে যাই।

"মাথায়" আর "মাথা" শব্দ
দুটির ঠোকাঠুকিতে জ্বলে যায়
চোখের পরস্পর পাঁপড়ি,
জল গড়াতে থাকে সময়ের খামে।

-------///-------

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!