সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালোবাসা

মীর আল ইমরান

"কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া"
আজও আমি খুঁজে মরি আমার সেই ভালোবাসা।
ছিনিমিনি খেলে গেছে কত শত লোকে এসে
আমিও নিজেকে সযত্নে দিয়েছি সাজিয়ে।

দুর্বল হয়ে গেছি, মন গেছো তুমি ছুয়ে
কিন্তু জানি তুমি যে অনেকটাই দামী
বৃথা চেষ্টা আমার, এই মনটা যাবে আবারও পুড়ে।
তোমার কাছে হয়ত সময় কাটানোর সঙ্গী টুকুই খালি

তবুও চেয়ে থাকি, সেই দিকে, সেই পথের দিকে
এলোকেশী যদি হেসে একবার আসে আমার হয়ে।
মায়াবিনী যদি আসে, গ্রীষ্মের প্রথম বৃষ্টি হয়ে।
কল্পনায় আসলে় ঢেয়ে চলি মরীচিকার পানে।

লক্ষীটি তুমি, ভালোবাসা না দিতে পারো
গহীন আঁধার এই মনে জ্বালিও নাকো আলো।
"ভাল নেই, তবুও তুমি ভালো থেকো
আকাশের ঠিকানায় তুমিও নাহয় চিঠি লিখো।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

প্রভাত চৌধুরীর দুটি কবিতা

১. বালিশ বালিশ দু-রকমের, একটা মাথার, অন্যটি কোলের কোলেরটিকে কেউ কেউ পাশের বলে থাকে তবে দু-ধরণের বালিশ-ই কিন্তু শিমুলতুলো নির্মিত মাথার বালিশের চারটি কোণ আছে কোণ চারটি ৯০ডিগ্রি অর্থাৎ একসমকোণ এর থেকে একটি কথা-ই প্রমাণিত হয় : প্রতিটি সমকোণ-ই ব্যবহার করে একই স্টাইলের টুপি স্টাইল এক হলেও কিন্তু রং আলাদা আলাদা সেসব রং-কথা এখন থাক এখন অপেক্ষা করি ছাতার জন্য বালিশও অপেক্ষা করুক ছাতার জন্য সামনে বর্ষাকাল আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে ২. চাদর বিছানার জন্য বেড-শিট এবং বেড-কভার দু-প্রকার চাদরের সন্ধান পাওয়া যাচ্ছে এদের মধ্যে বেড-কভার কিছুটা মোটা এবং বড়ও আর নরম, কিছুটা মাখনের মতো বেড-শিট এর জন্য় দু-জনের মধ্যে কোনো বিরোধ নেই দুজনেরই নিজ্স্ব আইডি আছে আই প্যাড আছে আছে ময়ুরপালক