সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চন্দনকৃষ্ণ পাল

নাক গলানো বিষয়ক কথামালা

আমার বিষন্ন দিন আমারই থাক
তোমার গলানো নাক আমাকে বিপর্যস্ত করে-
একথা জেনেও তুমি আগবাড়িয়ে আসো
হাসো, আমাকে বিব্রত করো
শেষ বিকেলে দাঁড়িয়েও
পাল্টালেনা নিজ অবয়ব।

শৈশব কৈশোরে তুমি তো মানুষই ছিলো
একদম জ্যান্ত মানুষ।
কি যাদু তোমাকে পাল্টালো কি মোহে
উড়নচন্ডি হলে? ধারালো নাক নিয়ে চলাফেরা করো
সুযোগ পেলেই গলাও যেখানে সেখানে
একে তাকে বিব্রত করো!

যন্ত্রের চাহিদাপত্র গেছে, চুক্তির খুব বাকী নেই
এবার দেখবো কার নাক আজ কত ধার ধরে।

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!