সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অদ্রিজা দাসের কবিতা :

অদ্রিজা দাসের কবিতা :

ছায়ানীর

অদ্রিজা দাসের কবিতা : ছায়ানীর
অদ্রিজা দাসের কবিতা
নীলাম্বরীর এক নিস্তব্ধ হলুদে
নক্ষত্ররা ডাকে আয় হেসে
রাখবে তারা প্রণয় দেশে
তবু যায় না অবুঝ হৃদে।

যা বলা হয় সত্য নয়
মিথ্যার ছায়ায় ঢাকা
এক রাশি আলোকে তাদের
আঁধার নিস্তব্ধে রাখা।

বনলতার বিনিতা অবুঝে কাঁদে পরে
যেকাল পুষ্প তাহা হতে শোকে খসে পড়ে।

ঘাসফুল চারু হারি' আকাশে চেয়ে রয়
দূর হতে মেঘেরাও তারে বুঝি কয়-

"শূন্য ছিলে হঠাৎ কালে ভাবলে অলীক কত
পরে এমন আকাশ হলে শুধু শূন্য মতো।
মনে হয় ধরবে ফুল একটু উপরে যেয়ে
নাই তারা তো কেউই নাই শুধুই আছো চেয়ে।
মনে হয় একটু হলেই ধরে নিবে তারে
যতও যাও ততই দেখো সে যায় দূরে সরে।"

এই যে এক ছায়ানীর,
ছায়ায় মোরা ভাসি।
মনের খেয়ালে অলীকেতে
রাখি মিথ্যা আশি।
আলোয় আলোয় ভরছে ভুবন
এইযে নিশি রাতে
উদাস কবি নদী তটে
সুগন্ধা তার হাতে।
-------xx------

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!