সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাবরিনা তাহ্সিনের কবিতা :

সাবরিনা তাহ্সিনের কবিতা :

বিষে ভরা বাষ্প

সাবরিনা তাহ্সিনের কবিতা,সাবরিনা তাহ্সিনের কবিতা : বিষে ভরা বাষ্প,
সাবরিনা তাহ্সিন - বিষে ভরা বাষ্প
বাতাসের নিজস্ব কোনো রঙ নেই
যদি থাকতো ,তবে হয়তো
দৃষ্টিতে ধরা দিতো নর্দমায় জটপাকানো বায়ুর মিশেল।
মুক্ত-নিঃশাসে ভরা
নির্মল হাওয়ার সাক্ষাৎপ্রাপ্তি
হওয়াটা যেন বড়ই কঠিন!
নরম -কোমল মৃত্তিকাকে
যখন চতুষ্কোণ ছাঁচে
ইটভাটায় গলানো হয় ,
তখন নির্গত কালো ধূম্রজাল
বাতাসের অস্তিত্বের সাথে মিশে যায়।
ধূলি কণা কিংবা তার থেকেও ক্ষুদ্র জীবাণু
ঘূর্ণী হাওয়ার পাক খেতে থাকে।
শকট যান থেকে নিঃসরিত
কার্বন কুন্ডলী যেন
নিমেষেই মিলিয়ে যায় বাতাবরনের আবেশে।
সিগারেট থেকে নিকোটিনের
কালো ধোঁয়ার মতো বিষাক্ত ছোবল
বায়ুপূর্ণ চারদিকের পরিমন্ডলকে
করে তোলে দুর্বিষহ ।
বাতাসের প্রকৃতিতে একেক রকমফের
কখনো বাতাসে থাকে উষ্ণতার নিবিড় পরশ,
কখনও বা ছুটে চলা ট্রেনের গতিবেগে
শো শো ধ্বন্যাত্মক ছন্দে ,
ধরা দেয় সমীরণের পূর্ণ অবয়ব ।
-------xx------

মন্তব্যসমূহ

বাংলা সাহিত্য : জনপ্রিয় কবিতাগুলো পড়ুন

বাংলা কবিতার জন্য - প্রভাত চৌধুরী

বাংলা কবিতার জন্য যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে তার কোন মিল নেই, ‘ চোখর জল ’ তবু কেন যে

শুভাগত রায়

audio testing  শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ : সুসং দুর্গাপুর রোদ এসে পড়ে সোনা ধানখেতে সারি সারি কত আম কাঁঠালের গাছ সোনালী রোদ মাখে নদীর জল আদুরে জল স্ফটিক স্বচ্ছ কাঁচ।

রাজীব সিংহ

audio testing কবি কণ্ঠে কবিতা পাঠ  শাবক কার জন্য সেই কবে থেকে একটু একটু ক্ষয়ে যায় দিন৷ অলক্ষ্য থেকে দেখছ তুমি, আলেক, কী ভাবে ক্ষয়ে যায় রাত৷ কেউ কী মনে রাখে! মনে রাখে অঝোর বর্ষণের সেই অন্ধরাত, শ্বাসকষ্ট, জ্বর!